কোচিং সেন্টার চালু রাখার দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তিঃ খুলনায় জেলা প্রশাসক কর্তৃক কোচিং সেন্টার চালানোর নির্দিষ্ট সময় বেধে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সকাল ৭ ট থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোচিং সেন্টার চালানো যাবে না এমন নির্দেশনা দিয়েছেন খুলনার জেলা প্রশাসক। যা সম্পূর্ণ অযৌক্তিক। কোচিং সেন্টার স্কুল কলেজের প্রতিপক্ষ না, সহায়ক হিসাবে কাজ করে। আর বিকেল ৫ টার পর থেকে কোচিং শুরু করতে হলে অনেক রাত পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের বাইরে থাকতে হবে। তাই এই সিদ্ধান্ত থেকে সবে আসার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জনান কোচিং সেন্টার শিক্ষকরা। এদিকে মানববন্ধনে উপস্থিত থাকা অনেক অভিভাবক জানান, স্কুল থেকে শিক্ষার্থীরা পর্যাপ্ত শিক্ষা পাচ্ছে না। তাই আগে স্কুল গুলো শিক্ষা ব্যবস্থা তদারকি করা প্রয়োজন। এ মানববন্ধনের সাথে একত্বতা প্রকাশ করে উপস্থিত হন নগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া কোচিং সেন্টার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন মানববন্ধনে।



