স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ ১৩ হাজার জরিমানা

#নিয়মবর্হিভূত বেচাকেনা করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী #
# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #

স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (১২ অক্টোবর) ভোক্তা অধিকারের ১০ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং প্রিয়দর্শীনিকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্পাইসি কিং’কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জুনায়েদ বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে পান্না ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা এবং বন্ধু ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ জরিমানা আরোপ করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে দৌলতপুর উপজেলার মহিষাকুন্ডি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নজরুল স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে উত্তরা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩০ হাজার টাকা ও সোহাগ পল্ট্রি এন্ড ফিস ফিড কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ শত জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর’এর নেতৃত্বে সদর উপজেলার লাবনী মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খালেদা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ করার অপরাধে হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সকে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার রংপুর ও থুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে জননী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, অদৃশা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা এবং পুর্নিমা মিষ্টান্ন ভান্ডার কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই ট্রেডার্স কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। জনস্বার্থে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button