স্থানীয় সংবাদ

খুলনায় লটারির মাধ্যমে পদায়ন হলো ১৫ এসি ল্যান্ডের

স্টাফ রিপোর্টার : খুলনায় লটারির মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) পদে ১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ জানান, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের নির্দেশনায় লটারি পদ্ধতিতে খুলনা বিভাগের ১৫ টি উপজেলায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রত্যেকে নির্দিষ্ট বক্স থেকে একটি করে কাগজ তুলেছেন। ওই কাগজে উল্লেখিত স্থানেই তার বদলির আদেশ দেওয়া হয়েছে। লটারি কার্যক্রম চলাকালীন সময়ে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লটারির ফলাফল অনুসারে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানকৃত ১৫ জনকে বদলির আদেশ প্রদান করা হয়। এর মধ্যে সাদিয়া সুলতানাকে খুলনার কয়রা উপজেলায়,গাজী আশিক বাহারকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়,এম সাব্বির হাসানকে মাগুরার শালিখা উপজেলায়,নওসীনা আরিফকে বাগেরহাটের মংলা উপজেলায়,নাজনীন সুলতানাকে ঝিনাইদহ সদরে,ইসতিয়াক আহমেদকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়,এম শরীফ খানকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়,আবু শাহমাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়,মোঃ সাদমান আকিফকে মাগুরার মহম্মদপুর উপজেলায়,মোঃ সোহেল রানাকে বাগেরহাটের চিতলমারী উপজেলায়,মোঃ সেবগাতুল্যাহকে খুলনার দাকোপ উপজেলায়,মোঃ আমিনুল ইসলামকে চুয়াডাঙ্গা সদরে,মুহাম্মদ আসিফ হায়দারকে বাগেরহাটের কচুয়ায়,মোঃ ফজলে রাব্বিকে খুলনার পাইকগাছা উপজেলায় ও আসমাউল হুসনা পিংকিকে মাগুরার শ্রীপুর উপজেলায় বদলীর আদেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইতোপূর্বে সার্ভেয়ারদের বদলীর ক্ষেত্রেও একই পদ্ধতিতে লটারি করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button