স্থানীয় সংবাদ

চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০, গ্রেপ্তার-৫

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে রবিবার চিতলমারী থানায় একটি মামলা করেছেন। মামলা রেকর্ডের পর থানা পুলিশ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। আর এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কারিকরপাড়া গ্রামে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ঘটনা প্রর্ত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে শিবপুর ইউনিয়নের কারিকরপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক এসকেন্দার শিকদার ও বিএনপি কর্মি মোঃ গোলাম মোস্তফার সাথে বাকবিতন্ডা হয়। আর এ বাত-বিতন্ডার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী (৫৫), তাঁতীদলের শিবপুর ইউনিয়ন সভাপতি হায়াত আলী মীর (৫০), সহ-সভাপতি শহীদ শিকদার (৬০), সাইফুল কাজী (৪৫), ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লা (৬০), হাবিবুর শিকদার (৩৫), শহীদ শিকদার (৬০) এবং যুবলীগ নেতা এসকেন্দার শিকদার পক্ষের বেদার শিকদার (৫৫), সিরাজ শিকদার (৪০) ও শাহিন ফকির (২৮) গুরুতর আহত হন। আহতদের প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এদের মধ্যে পান্না মোল্লা (৬০) ও হাবিবুর শিকদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। মামলার বাদী মোঃ গোলাম মোস্তফা বলেন, গত ১৬ বছর ধরে যুবলীগ নেতা এসকেন শিকদার তার লোকজন নিয়ে আমাদের অত্যাচার-নির্যাতন করেছে। এখনও মোড়লগীরি চালাচ্ছে। এদিকে অত্যাচার-নির্যাতনের কথা অস্বীকার করে এসকেন শিকদার বলেন, এলাকার নারীঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে ওরা আমাদের লোকজনকে মেরেছে আবার উল্টো মামলা দিয়েছে। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী বলেন, এলাকার দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে আমি তাদের ঠেকাতে যাই। এ সময় মারপিটে আমি গুরুতর আহত হয়েছি। ঘটনা বিষয়ে চিতলমারী থানার ওসি রোকেয়া খানম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে আওয়ামীপন্থী ও বিএনপির লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button