স্থানীয় সংবাদ
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ ২১ অক্টোবর,২০২৫ মঙ্গলবার দুপুর ৩ টায় খুলনা মহানগর যুবদলের উদ্যোগে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ সোহেল মোল্লা,মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, তামজিদ আহমেদ মিশু, জাহিদুল ইসলাম এবং মহানগর যুবদলের সদস্য নেতৃবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।



