স্থানীয় সংবাদ

যশোরে ট্রাক রেললাইনে উঠে দুর্ঘটনা, আহত চালক

যশোর ব্যুরো ঃ যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় আজ মঙ্গলবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকচালক আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে সাতক্ষীরাগামী বালুভর্তি একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ট-২২-০৭৩৬) ধর্মতলা এলাকায় রেলক্রসিং সিগনালে অপেক্ষমাণ অবস্থায় ছিল। এসময় খোলাডাঙ্গা কালিতলা এলাকার দুই যুবক আশরাফের ছেলে আরিফ রহিমের ছেলে হাসান দু’জনেই যশোর শহরের খোলাডাঙ্গা কালিতলা এলাকার বাসিন্দা ট্রাকচালকের ওপর হামলার চেষ্টা চালায়। হঠাৎ আক্রমণের আশঙ্কায় ট্রাকচালক ঝিনাইদহ জেলার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক চালক সোহাগ হোসেন (৩২), ভয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান। এ প্রসঙ্গে যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান দুলাল বলেছেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাক চালক অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button