স্থানীয় সংবাদ

আমি বারাকপুরে এসে খুব আনন্দিত আপনাদের ইসলামের জ্ঞান এবং সাধারণ জ্ঞান দেখে সত্যি অবাক হয়েছি : আজিজুল বারী হেলাল

দিঘলিয়া প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জামায়াতে ইসলামীর ধর্মের নামে ভন্ডামী এদেশের মানুষ তথা ধর্ম প্রাণ মুসলমান ও হিন্দু ভাইয়েরা মেনে নেবে না।
গত সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪ টায় দিঘলিয়ার বারাকপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বারাকপুর ইউনিয়ন মহিলা দলের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্নী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্র বিরোধীরা পরিকল্পিত উপায়ে নাশকতা ঘটিয়ে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
বারাকপুরের মহিলাদলের নেত্রীবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমি বারাকপুরে এসে খুব আনন্দিত। আপনাদের ইসলামের জ্ঞান এবং সাধারণ জ্ঞান দেখে সত্যি অবাক হয়েছি। আপনারা অনেক শৃঙ্খল,
আমাদের মেয়েদের জন্য কোনো মন্ত্রণালয় ছিলো না বেগম খালেদা জিয়া প্রথম মহিলা মন্ত্রণালয় করেছেন।
নারীদের জন্য তিনি বলেন, আপনারা এ অঞ্চলে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আগেও চারবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি।
তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা উল্লেখ করে বলেন এ সকল কার্ডের মালিকানা পরিবারের প্রধান মহিলা হবেন।
সভায় বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ন আহবায়ক আতাউর রহমান রনু, সভার শুভ উদ্বোধক ছিলেন এ্যাড.তছলিমা খাতুন ছন্দা, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি নেতা কর্মীদের এক বিশাল বহর নিয়ে গাজীরহাট ইউনিয়নে গমন করেন। সেখানে তিনি বিভিন্ন মন্দীর এলাকা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি গাজীরহাট কালি বাড়ি মন্দিরে বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button