স্থানীয় সংবাদ
মণিরামপুরে মাদকসহ বিক্রেতা আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মঙ্গলবার বিকেলে কেশবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও মণিরামপুর থানা পুলিশ যৌথভাবে মণিরামপুর উপজেলার ঝাঁপা বাজারের নার্গিস বেগম ও সাইদুর রহমানের দোকান ও বাসায় অভিযান চালিয়ে ৪৬৭ পিস ইয়াবা,২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬৫৪০ টাকা, ১টি মোবাইল ফোন, ৩টি এনআইডি কার্ড সহ মাদক বিক্রেতা নার্গিস বেগমকে আটক করা হয়। নার্গিস বেগম ঝাঁপা গ্রামের নুরুল ইসলাম মোল্যার কন্যা। তার স্বামী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।



