স্থানীয় সংবাদ

ন্যায়ের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: আজিজুল বারী হেলাল

তেরখাদা প্রতিনিধি ঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,“ইসলাম হলো শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম। আমাদের সমাজে আজ যে বিভাজন, হিংসা-বিদ্বেষ, স্বার্থপরতা ও অবিচার ছড়িয়ে পড়েছে-তার একমাত্র প্রতিষেধক হলো ইসলামের প্রকৃত দাওয়াত। এই দাওয়াত শুধু নামাজ-রোযার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র নির্মাণের পথ নির্দেশ করে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় খুলনার তেরোখাদা উপজেলার মারকাজ মসজিদে অনুষ্ঠিত তাবলিগ জামাতের মুরুব্বীদের বার্ষিক মাসোয়ারা ও দাওয়াতি সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানটি ছিল তেরোখাদার ৯০টি গ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি বৃহৎ ধর্মীয় সমাবেশ। আজিজুল বারী হেলাল বলেন, “আমরা এমন এক সৃষ্টি, যাকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর নির্দেশে চলা এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া। ইসলামের মূলভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে আহ্বান করাই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় মানুষ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকৃত ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ইসলামের শান্তি ও সহনশীলতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দাওয়াতের কাজ কেবল কিছু লোকের নয়—এটি আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহর পথে আহ্বানই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে।”জননেতা আজিজুল বারী হেলাল বলেন, “ধর্মীয় সভা-সমাবেশগুলো আমাদের সমাজে নৈতিকতা জাগ্রত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম শান্তির ধর্ম—এ ধর্ম মানুষকে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের প্রত্যেককে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, কাওসার চৌধুরী, হাবিব, বুলু চৌধুরী, নান্টা মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও শতাধিক মুসল্লি। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button