মামলার প্রধান আসামীর ৩ দিনের রিমান্ড, এজাহারনামীয় বাকী ৬ আসামীর উচ্চ আদালত থেকে জামিন লাভ

# বাগেরহাটের চাঞ্চল্যকর বিএনপি নেতা হায়াত হত্যাকা- #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চাঞ্চল্যকর বিএনপি নেতা ও সংবাদকর্মী এ এসএম হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী ইসরাফিল মোল্লা (৫০) কে ৩ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। অপরদিকে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামী বাদে এজাহার নামীয় বাকী ৬ আসামী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছে। এর আগে গত শক্রবার রাতে খুলনা র্যাব-৬ ও নারায়নগঞ্জ র্যাব-১১ এর যৌথদল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হায়াত হত্যা মামলার প্রধান আসামী ইস্রাফিল কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ই¯্রাফিল বাগেরহাট পৌর শহরের হাড়ীখালী এলাকার মৃত সালাম মোল্লার ছেলে। চাঞ্চল্যকর হায়াত উদ্দিন হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জন আসামী গ্রেফতার হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই ¯েœহাসিস দাস বুধবার সকালে জানান, হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী ই¯্রাফিল কে জিজ্ঞাসাবাদের জন্য ২০ অক্টোবর থেকে আদালতের অনুমতি নিয়ে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত মোঃ ওমর ফারুক ইমন হাওলাদার (২৫) ও মোঃ আশিকুল ইসলাম আশিক (২৫)। নামের দুই সন্ত্রাসীকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ দুজন হত্যাকান্ডে নিজেদের জড়িত স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় জেলা শহরের হাড়ীখালী এলাকায় একই দলের চিহ্নিত দুবৃর্ত্তরা এ হত্যাকান্ড ঘটায়। নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার মৃত শেখ নিজাম উদ্দিনের ছেলে। সে পৌর বিএনপির সদস্য ছিলেন। সম্প্রতি সে ভোরের চেতনা নামক একটি পত্রিকার জেলা রিপোর্টার হিসাবে পরিচয় দিতেন।



