স্থানীয় সংবাদ

সাগরে মাছ শিকারকালে ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী

# সরকারের নিষেধাজ্ঞা অমান্য #

বাগেরহাট প্রতিনিধি ঃ সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকারকালে ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। আটককৃত এ জেলেদেরকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মোংলার দ্বিগরাজ নৌ ঘাঁটিতে আনা হয়। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বুধবার সকালে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বে-আইনীভাবে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণকালে টহলরত নৌবাহিনীর সদস্যরা সোমবার বিকেলে সাগর থেকে ৬টি ফিসিং ট্রলার ১০৪ জন জেলেকে আটক করে। আটক হওয়া এ সকল জেলেদের বাড়ী বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী, মহিপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্টিক টন মাছ রয়েছে, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আটক জেলেদেরকে ছেড়ে দেয়া হবে। আর ট্রলার মালিকদেরকে আর্থিক জরিমানা করা হবে। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুম নির্বিঘœ করতে সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিষেধাজ্ঞার সময় সাগর-নদীতে মাছ ধরা নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে আটক করে নৌবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button