স্থানীয় সংবাদ

দৌলতপুরে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক সভা

স্ট্যাফ রিপোর্টারঃ একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা সভা বৃহস্পতিবার সকালে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, বিশেষ অতিথি ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেলার নেটওয়ার্ক সদস্য খলিলুর রহমান সুমন। অন্যান্যের মধ্যে অংশ নেন অত্র স্কুলের শিক্ষক পাপিয়া খানম, সুমিতা মল্লিক, মোঃ হাসানুজ্জামান, শ্যামল মন্ডল, মধুসুদন মন্ডল, তাজিয়া খানম, ভৈরব মন্ডল, জসিম উদ্দীন প্রমূখ। সভায় প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে ছাত্রীদের একটি ভিডিও চিত্র দেখানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button