দৌলতপুর সাব রেজিস্টার অফিসের পুরনো না দাবীকৃত দলিল ধ্বংস

স্টাফ রিপোর্টার : দৌলতপুর সাব রেজিস্টার অফিসের পুরনো না দাবীকৃত দলিল ধ্বংস করা হয়। অফিস সূত্রে জানা যায়,২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যে সকল দলিল কোন গ্রহীতা গ্রহণ করতে আসেননি সেই দলিলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।২১ অক্টোবর-২৫ বেলা সাড়ে ১১ টায় ২০১১ সালে ৮২৬ টি,২০১২ সালের ১৫৫৫ টি,২০১৩ সালে ১৫৬৪ টি,২০১৪ সালে ১১৪১ টি,২০১৫ সালে ১৪০৪ টি,২০১৬ সালে ১১৮৭ টি ও ২০১৭ সালে ১৩০৯ টি সর্বমোট ৮৫২৬ টি দলিল দৌলতপুর সাব রেজিস্টার অফিসে চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় টিসহ।এ সময়ে দৌলতপুরের দায়িত্বরত সাব রেজিস্টার ও সহকারিসহ সকল নকল নবিশ ও কর্মচারীদের সাথে নিয়ে ধ্বংসের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় দৌলতপুর সাব-রেজিস্টার অফিসের দায়িত্বরত সাব-রেজিস্টার এম এন তানভীর বলেন,সরকারের সকল নিয়ম নীতি মেনে ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত না দাবি বিহীন দলিল যা ইতিপুর্বে কপি হয়ে বালাম বর্হিতে উঠেছে। এই দলিল ধ্বংস করার পূর্বে ১৯ আগষ্ট-২৫,২৬৭ নং স্বারকের মাধ্যমে প্রথম নোটিশ করা হয়। পরবর্তীতে ২২ সেপ্টমবর-২০২৫ তারিখে ২৯৭ নং স্বারকের মাধ্যমে ২১ অক্টোবর-২০২৫ না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংসের দিন ধার্য করে মাইকিং ও প্রচার মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়।যদি কাে রা এ সমস্ত দলির পূর্ণরায় প্রয়োজন হয় তাহলে সাব রেজিস্টারের বালাম বর্হিতে লিপিবদ্ধ করা আছে যা অবিকল নকল তুলতে পারবে।



