স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষক কালাম হত্যা মামলার খবির খান ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কৃষক আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি খবির খান (৪৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে খুলনা র‌্যাব-৬ ও ঢাকা র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানার অধিন ছাতা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মো. খবির খানকে গ্রেফতার করে। গ্রেফতার খবির খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে। বৃহস্পতিবার খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার খবির খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় জমিজমা সংক্রান্ত পুর্ব-বিরোধের জের ধরে আবুল কালাম খান কে হত্যা করে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় এ হত্যাকা- ঘটে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মামলার এজাহার নামীয় আসামিরা কৌশলে ভুক্তভোগী আবুল কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসেন। এরপর খবির খানসহ অন্যান্য আসামিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন কালাম। পরে স্থানীয়রা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘ঘটনার পর নিহতের ছেলে সুমন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার খবির খান মূলত আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি ছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button