স্থানীয় সংবাদ

রূপসায় জেলা প্রশাসক এর সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সাথে ২৩ অক্টোবর সকালে উপজেলার দপ্তর প্রধানগণে মতবিনিময় সভা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এ সময় বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রমানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উনয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ রাসেল, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, রূপসা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুষ্ণ গোপাল সেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফ ম আইয়ুব আলী সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ। মতবিনিময় শেষে কর্মক্ষেত্রে অ্যাডভান্স প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এছাড়া জেলা প্রশাসক রূপসা থানা পরিদর্শন করেন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ফুটবল বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button