স্থানীয় সংবাদ

অব্যাহতি প্রাপ্ত বিএনপি নেতার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

স্টাফ রিপোর্টারঃ দল থেকে অব্যাহতি প্রাপ্ত ১০ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজু এখন নিজেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি শুক্রবার জম্মার নামাজের সময় তার বাড়ির পাশের মসজিদ বায়তুল নাজাত জামে মসজিদে মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন । নামাজ শেষে তিনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সাদ্দামের বাড়িতে যান তাকে না পেয়ে তিনি তার পরিবাররের সদস্যদের অনুরোধ করেন এলাকায় মাদক বিক্রি না করার জন্য। যা ইতিবাচক হিসবে দেখছে এলকার মুরব্বীরা। তারা বলেন বিএনপি নেতা মাজু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছেন যা সমাজে ব্যাপক প্রভাব পড়বে। ্ সেময় তার সাথে ছিলেন ইউনিট বিএনপির মোঃ বায়তুন নাজাত জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি নাজমুল হুদা, বিএনপি নেতা সাগর মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু সালেহ শিমুল প্রমূখ। উল্লেখ্য, সাদ্দাম মাদক বিক্রি করে ওই এলাকার পরিবেশ খুবই নষ্ট করছেন। এতে করে এলাকার শান্তি প্রিয় মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। বাহিনী নিয়ে আলোচিত মাদক স¤্রাট এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে। মাজু সাদ্দাম পরিবারের সদস্যদের বলেন, বিএনপির স্বার্থে বা এলাকাবাসীর স্বার্থে আর মাদক বিক্রি করবেন না। তিনি বলেন, বকুল সাহেব নির্বাচনী প্রচারণায় অত্র এলাকায় এসে যদি শোনে মাজুর বাড়ির পাশে মাদক বিক্রি হচ্ছে তা তিনি কিছু বলছেন না তাহলে তার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। এ জন্য তিনি তাদের মাদক বিক্রি না করার অনুরোধ জানান। তবে বিএনপির এক নেতা বলেন, ঠেলার নাম বাবাজি। ্যাকে মাদক সংশ্লিষ্টতার কারণে দল থেকে অব্যাহতি দিয়েছে তিনিই এখন ঠেলায় পড়ে মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছেন। তবে তিনি বলেন, তাকে নিয়ে একটি চক্র ষড়যন্ত্রে করছে। তিনি ষড়যন্ত্রে শিকার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button