স্থানীয় সংবাদ

খুলনায় রেল লাইনের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর আটরা-গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্স প্লান্টের পেছনে রেল লাইনের কালভার্টের নিচ থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত কনে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন কালভার্টের নিচে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঐ স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করাসহ কারা কী কারণে এই হত্যাকা- ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আত্মহত্যা অথবা চলন্ত ট্রেন থেকে পড়েও ঐ যুবকের মৃত্যু হতে পারে- সে বিষয়গুলো বিবেচনায় নিয়েও তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button