স্থানীয় সংবাদ

দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনালে পশ্চিম বাজুয়ার ভাই বন্ধু ফুটবল একাদশ ৫-০ গোলে বাগেরহাটের রবি ভাইয়ের মেজমান বাড়ি হোটেল একাদশকে পরাজিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাজুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি.এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,খুলনা মহানগর বিএনপির নেতা শেখ জামালউদ্দিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা,দাকোপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম,যুবদল নেতা অমল গোলদার,এসএম শামীম,কৌশল্যা রায়,প্রসেন রায়,মাইনুদ্দিন খান,আলামিন হোসেন রিংকু,রিয়াজ মোরশেদ প্রমূখ। ##

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button