স্থানীয় সংবাদ

কচুয়ায় ১০ বছরের শিশু ধর্ষণ : লম্পট গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী উত্তর মাধবকাঠি এলাকায় ১০ বছর বয়সের একজন শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত আরমান শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনা বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার ওই শিশুটি তার দাদা আনোয়ার শেখের চায়ের দোকানে অবস্থান করাকালিন একই এলাকার মৃত মতিয়ার শেখের ছেলে আরমান শেখ কৌশলে শিশুটিকে পাশেই অটো গ্যারেজের পিছনের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুটির পিতা কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ধারায় মামলা রেকর্ড করাসহ লম্পট আরমান কে গ্রেফতার করা হয়। কচুয়া থানার ওসি শামীম আহমেদ জানান, অভিযোগের পরপরই কচুয়া থানা পুলিশ অভিযুক্ত আরমান শেখকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারগারে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button