মোল্লাহাটে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে স্বামীকে ভিডিও কলে রেখে কিটনাশক বিষ পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত গৃহবধূর নাম পিয়াসী (২০) তিনি উপজেলার কামার গ্রামের সজীব শেখের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, পিয়াসীর স্বামী সজিব শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পারিবারিক বিরোধের জেরে গত শুক্রবার বিকেলে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে পিয়াসী কিটনাশক বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



