তালায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসমলামের মতবিনিময়

তালা প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল’র তালা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (২৫ অক্টোবর) বিকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি স.ম ইয়াছিন উলাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম।
অন্যান্যদের মধ্যে তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এসকে ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলা এবং ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



