স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ ১৩ হাজার জরিমানা

# নিয়মবর্হিভূত বেচাকেনা করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী #
# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #

স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকারের ৯ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা স্টোরকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালিয়ে মীম ঔষধ বিতান কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে দত্ত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও নূর ইসলাম হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ২ হাজার টাকা এবং ডে নাইট ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার মঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আবির ফুডস প্রোডাক্ট কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার লাবণী মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আয়েশা ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে লাভলু ভাইয়ের স্পেশাল বেলের শরবতকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার হাটফজিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে নিরঞ্জন সুইটসকে ৫ হাজার এবং ইউহান সুইটস এন্ড মুসলিম হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাবিবা ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করা এবং পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার তুলারামপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স তামিম স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার আমলা ও মশান বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রনি মডার্ণ ড্রাগ হাউজ কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩০ হাজার টাকা, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা এবং আলম ড্রাগস হাউজকে ভেজাল ঔষধ বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। জনস্বার্থে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button