স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় শারীরিক প্রতিবন্ধী যুবককে বকুলের হুইলচেয়ার প্রদান

# প্রতিবন্ধী পুনর্বাসনে মানবিক সহায়তা #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর আড়ংঘাটা এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা স্বাভাবিক চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী আঃ সামাদকে মানবিক সহায়তা হিসেবে হুইলচেয়ার প্রদান করে করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা -৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। রবিবার (২৬ অক্টোবর ) সকালে দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে ওই প্রতিবন্ধী যুবকের পরিবারের কাছে হুইলচেয়ার হস্তান্তর করা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুুবুর রহমান মিতুল, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, আকসির হোসেন সাজু, মোঃ মহিদুল ইসলাম, হারুন গাজী, বাবু শেখ, অমল সরকার, সেলিম শেখ, আব্দুল হান্নান মোড়ল, মানিক সরদার, নারায়ণ মিশ্র, মাসুম শেখ, আকাশ মীরসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সকলের উদ্দেশ্য নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যেই খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এ অঞ্চলের মানুষের কাছে মানবতার ফেরীওয়ালা ও গণমানুষের নেতা হিসাবে পরিচিত হয়েছেন। তিনি এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তাদের সমস্যার সমাধান করার প্রচেষ্টা অব্যহত রেখেছেন। তিনি এই খুলনা-৩ আসনকে মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ভবিষৎতেও সাধারন খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবেন। ওই জায়গা থেকেই তিনি বিভিন্ন সময়ে শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কর্মসূচি অংশ হিসাবে মানবিক সহয়তা স্বরূপ হুইলচেয়ার প্রদান করছেন আমাদের প্রিয় নেতা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button