স্থানীয় সংবাদ

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মপরিকল্পনা নির্ধারণ ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

# আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে #

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সমূহ বাস্তবায়ণ ও জনগনের মাঝে আস্থার প্রতীক হয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ৫নং ওয়ার্ডস্থ শেখ মতিউর রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৫টি ওয়ার্ড ও ১ ইউনিয়নের দলের নেতৃকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সামদানীর সভাপতিত্বে ও সদস্য সচিব আল-আমিন সরদার রতনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজ। এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাহমুদ আকুঞ্জী, শেখ রফিকুল ইসলাম, মো. তানভীর আহমেদ মিঠুন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের থানা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম-আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান রনি, যুগ্ম-আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু, এস এম আহাদ, দপ্তর সম্পাদক জামিল হোসেন, নাহিদ হাসান, বিপ্লব কুমার দে, মোঃ তুহিন শেখ, মোঃ নয়ন শেখ, মোঃ আনিসুর রহমান, মোহাম্মদ মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল ১নং ওয়ার্ড আহ্বায়ক শেখ ফয়সাল ইমাম (লিপু)’, সদস্য সচিব মো.বাদশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মোঃ খলিলুর রহমান, ৩নং ওয়ার্ড আহ্বায়ক মো. খালিদুর রহমান, সদস্য সচিব মো. আলী হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম সরোয়ার, ৪নং ওয়ার্ড আহ্বায়ক,মোল্লা হাসিবুর রহমান (অনি), সদস্য সচিব শাহিনুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, ৫নং ওয়ার্ড আহ্বায়ক মো. খলিলুল রহমান (রছি), সদস্য সচিব শেখ আজিমুল হক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জনি শিকদার, ৬নং ওয়ার্ড আহ্বায়ক মো. ফিরোজ জোমাদ্দার, সদস্য সচিব খন্দকার সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জ্যাকি বনি মীর, ও আড়ংঘাটা ইউনিয়নের আহ্বায়ক মো. মানিক সরদার, সদস্য সচিব মো. সোহান শেখ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেনসহ থানার ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠতব্য, সভায় নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্য বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন। সময়টি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সমূহ বাস্তবায়ণ ও জনগনের মাঝে আস্থার প্রতীক হয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য দলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে খুলনার গণমানুষের নেতা, মানবতার ফেরিওয়ালা, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে মানুষের মাঝে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। নিজেদের এমন ভাবে প্রদর্শন করতে হবে, যেন দেশের জনগণ আগামী নির্বাচনে দলীয় শিষ্টাচার, নীতিনৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি দেখে বিএনপির প্রতি আস্থাশীল হয়ে ওঠেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button