স্থানীয় সংবাদ
ফুলতলায় জামায়াতের বাজার ইউনিটের ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসাবে ফুলতলা উপজেলা জামায়াতের ফুলতলা বাজার ইউনিটের উদ্যোগে ও ইউনিটের সহকারি সেক্রেটারী ইমরুল কায়েস নিতুর সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। ইউনিট সভাপতি জাকারিয়া হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু সাঈদ ভুঁইয়া, এএসএম মিজানুর রহমান, ইমরুল কায়েস নিতু প্রমুখ।



