স্থানীয় সংবাদ

জাব্দীপুর বাসার সামনে থেকে নিখোঁজ এক সন্তানের জননী সোহানা খাতুনের সন্ধান পাঁচদিনেও মেলেনি

# অবুঝ শিশু সন্তানকে নিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন জাদ্বিপুর কদমতলা রেললাইন সংলগ্ন এলাকা থেকে এক সন্তানের জননী গৃহবধূ সোহানা খাতুন(২৪) নিখোঁজ হয়েছে। গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় জাব্দিপুর কদমতলার নিজ বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন অতিবাহিত হলেও গৃহবধূ সোহানা খাতুনের সন্ধান এখন মেলেনি। নিখোঁজ সোহানা খাতুন যাব্দীপুর কদমতলা এলাকার মোঃ সোহাগ হোসেনের স্ত্রী। তার ৩ বছর বয়েসি একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে (জিডি নং ১০২৫, তাং ২২/১০/২৫)।
স্বজনরা জানায়, সোহানা খাতুন গত ২২ অক্টোবর বুধবার আনুমানিক সকাল সাড়ে ৭টায় জাব্দিপু এলাকা থেকে নিখোঁজ হয়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় তাঁর ভাই শোভন হাওলাদার খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। নিখোঁজ সোহানার ভাই শোভন হাওলাদার তাঁর বোনের সন্ধান পেলে ০১৯৭০-৪৩৩০৩৪ অথবা খানজাহান আলী থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। এদিকে নিখোঁজ সোহানাকে ৪দিন ধরে না পেয়ে তার তিন বছর বয়েছি একমাত্র শিশু পুত্র সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছে।
খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান বলেন, নিখোঁজ গৃহবধুর সন্ধানের জন্য বেতার বার্তার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button