স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় ঘন কুয়াশায় পারাপারের ট্রলার নঙ্গর করা কার্গোর সাথে সংঘর্ষ

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় ঘন কুয়াশার কারণে পারাপারের ট্রলার নদীতে নঙ্গর করা সার বোঝাই কার্গোর সাথে ধাক্কা লেগে সাইকেলসহ যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রী উদ্ধার হলেও সাইকেল উদ্ধার হয়নি। পারাপারের ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা ঘটেছে দিঘলিয়া উপজেলার বারাকপুর সন্যাসীর হাট খেয়াঘাটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক ছয়টা দশ মিনিটে এই ঘটনা ঘটে। প্রচন্ড কুয়াশার কারণে গিলাতলা ঘাট থেকে বারাকপুর ঘাটে পৌঁছানোর সময় কুয়াশা থাকার কারণে দুইবার যে ঘাটে ছিল, সেই ঘাটে আবার ফিরে যায়। তৃতীয় বারের বার চালিয়ে আসতে গিয়ে সার বোঝায় কার্গো ভৈরব নদীতে নোঙ্গর করা ছিল, তাতে ধাক্কা খায় পারাপারের ট্রলারটি। সঙ্গে সঙ্গে সাইকেলসহ এক ব্যক্তি পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়া যাত্রী উদ্ধার হলেও সাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি। কার্গোর সাথে ধাক্কা লাগা পারাপারের ট্রলারটি ফেটে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button