স্থানীয় সংবাদ

ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

# শিরোমনি যুব উন্নয়ন সংস্থা ও মহিলা উন্নয়ন সংস্থার
উদ্যোগে #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন মানুষ ইংরেজি নববর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময়ে খুলনা জেলার ফুলতলা উপজেলা, ১ নং আটরা গিলাতলা ইউনিয়নে এক মানবিক ও মহৎ উদ্যোগ গ্রহণ করেছে শিরোমনি যুব উন্নয়ন সংস্থা ও শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থা। সংস্থার উদ্যোগে ইংরেজি বছরের ১ম তারিখে সাইট সেভার্স ও খুলনার সরকারি বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও নেতৃত্ব প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন আকলিমা খাতুন, শিরিনি ইবাদী, রিক্তা খানম, তানহা তাবাসসুম, ফারিয়া তাবাসসুম, পারভীন ফেরদৌসী, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button