ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যাশা মাওলানা আবুল কালাম আজাদের

# শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে নিয়ে #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। তেমনি আগামী সংসদ নির্বাচনেও এভাবেই চাঁদাবাজদের রুখে দিবে। অনেকেই গুজব ছড়ায় যে ইসলামি দল ক্ষমতায় এলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা ঘোষণা দিচ্ছি ইসলামী দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করা হবে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এই আসনের শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যাশার কথাই তুলে ধরেন তিনি। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার লস্কার ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মো. মোজাফফর হোসেন, ইউনিয়ন সেক্রেটারি এস এম শামসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি হাফেজ ইদ্রিসুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি কেএম শফিকুল ইসলাম, সেকেটারি মো. আলমগীর কবির, ৩নং ওয়ার্ড সভাপতি গাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি স ম শাহীন, সেক্রেটারি কে এম হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, “আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যেন ভয়ভীতিমুক্তভাবে ভোট দিতে পারে এবং যার যেটুকু প্রাপ্য, সেটি সে পায় এই নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষায় বিশ্বাসী। ইসলাম শাস্তির ধর্ম এটি অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা, সহাবস্থান ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। আমরা চাই, সকল নাগরিক যেন সমান অধিকার ভোগ করতে পারে।” মাওলানা আবুল কালাম আজাদ এ সময় উন্নয়ন, সুশাসন, শিক্ষার প্রসার ও নৈতিকতার পুনরুজ্জীবনকে তাঁর অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা এমন একটি সমাজ চাই যেখানে দুর্নীতি, মাদক ও অন্যায়ের স্থান থাকবে না; মানুষ শান্তিতে বসবাস করবে।



