বিএল কলেজে ছাত্রদলের দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সোমবার বাদ জোহর কলেজ কেন্দ্রীয় মসজিদে প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের প্রাক্কালে নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মকা-ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন। কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো:সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক যুবরাজ শেখ জহিরুল ইসলাম, এমদাদুল হকসহ শিক্ষকবৃন্দসহ বিএল কলেজ শাখার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ ও সাধারণ সম্পাদক মো: রিফাত ইসলাম।দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, কলের শাখার সহ-সভাপতি মো: সজল মৃধা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব ফরাজি, সহ-সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ, মোঃ শাকিব খান, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ সাদ আব্দুল্লাহ, মোহাম্মদ মানিক,মোঃ মিশকাত, মোঃ শাহেদ, তৌফিক,মোঃ আমিনুল,ইশতিয়াক, রোমান ও তৌহিদ প্রমুখ।দোয়া মাহফিল পরিচালনা করেন বিএল কলেজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান। আলোচকরা বলেন,আপসের বদলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকেই করেছিলেন জীবনের ব্রত।গণতন্ত্রের জন্য যে মহীয়সী নারী নিজের ঘর সংসার, সুখ স্বাচ্ছন্দ, সন্তানের মায়া ত্যাগ করে দেশের ভাগ্যাহতো মানুষদের সজন ভেবে বাংলাদেশের মাটি আঁকড়ে বেঁচে ছিলেন তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে তবে এটা তার শারীরিক প্রস্থান। আলোচকরা আরো বলেন যে, তিনি তার মানবিক ও আপসহীন অভিধান নিয়ে থেকে যাবেন মানুষের মন ও মননে।



