স্থানীয় সংবাদ

গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের অনুপ্রেরনা- রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার খালিশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় খালিশপুরস্থ আইডিইবি (ওউঊই) ভবনে মাগুরা জেলা কল্যাণ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক আপসহীন নাম। ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর অভাব প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে এবং তাঁরই দেখানো আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাগুরা জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হাই মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। এছাড়াও স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button