দিঘলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও ৫ ওয়ারেন্টের আসামী গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া থানা ও ফাঁড়ি পুলিশের আভিযানিক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ জনৈক মাদক ব্যবসায়ী এবং ৫ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এর দিক নির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশ ও পাজীরহাট মাঝিরগাতী ফাঁড়ি পুলিশের এক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীরহাট এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবাসহ মোঃ মিরাজ হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার (৩৬) কে গত সোমবার বিকাল ৪ টায় গ্রেফতার করেছে। তার বাড়ি খুলনা নগরীর খালিশপুরের গোয়ালপাড়ায়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪ তারিখ ৭/৯/২০২৬ ইং। ধারা ৩৬(১) এর ১০(,ক)। অপর দিকে ৫ জন ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মৃত সামসুর শেখের পুত্র স্বপন শেখ(৩৬) ও মৃত তাজুল শেখের পুত্র জাফর শেখ (৫৫), সেনহাটি ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের কাটানিপাড়ার মৃত জেল কাদেরের পুত্র নুর ইসলাম (৩৫), দিঘলিয়া উপজেলার সেনহাটির আবুল খায়ের খানের পুত্র মোঃ সাইদুল ইসলাম ওরফে সাকিল খান, দিঘলিয়া উপজেলার সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন মোঃ মুরাদ হোসেনের পুত্র মোঃ শান্ত ওরফে কানা শান্ত। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানার সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।


