দেশনেত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠার ত্যাগ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করুন- আলী আসগার লবি

স্টাফ রিপোর্টার ঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার ত্যাগ, সাহস ও রাজনৈতিক দৃঢ়তা জাতির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারালো। আপনারা সবাই আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি একথা বলেন। ১২ জানুয়ারী (সোমবার) বিকেল ৪টায় ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রদূত, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে, এ দোয়া মাহফিল সেই অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ,জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, গাজী তফসির আহমেদ, আব্দুল্লাহ আল কাফি সখা, খায়রুজ্জামান সজীব, শেখ সরোয়ার হোসেন, খান ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, খান আক্তার হোসেন, আব্দুর রব আকঞ্জি, সাইদুজ্জামান বাবু, আইয়ুব আহমেদ, রহমত উল্লাহ আকুঞ্জি, বাচ্চু মোল্লা, আব্দুর রাজ্জাক প্রমুখ।


