স্থানীয় সংবাদ

সাংবাদিক কামরুল আহসানের মায়ের ইন্তেকালে প্রেসক্লাব ও প্রবাহ পরিবারের শোক

স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়ার ফটো সাংবাদিক শেখ কামরুল আহসানের মাতা সাত্তারুন্নাহার (৮৫) শুক্রবার দুপুর ১টায় সোনাডাঙ্গা ১ম ফেজে অবস্থিত স্থায়ী বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। কামরুল আহসানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ উল হকসহ পরিবারের সকল সদস্যবৃন্দ। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার নামাজে জানাজা শুক্রবার বাদ আসর সোনাডাঙ্গা ১ম ফেজ, বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁর স্থায়ী ঠিকানা মোল্লাহাট, চুনখোলা ইউনিয়ন, কাচনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন কাজ স¤পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button