শুদ্ধ সংগীত চর্চার অঙ্গীকার নিয়ে সুর-ঝংকার সংগীত একাডেমীর উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ শুদ্ধ সংগীত চর্চাই মূল লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো সুর-ঝংকার সংগীত একাডেমী। গতকাল ৩ এপ্রিল সকাল ১০ টায় আড়ংঘাটা থানাধিন গভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল সংলগ্ন প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের নিচতলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সুর-ঝংকার সংগীত একাডেমী”র শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল ও মিজান একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মিজানুর রহমান (মিজান)। খানজাহান আলী বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পল্লব বৈরাগী, দৈনিক খুলনা গেজেটের সাংবাদিক একরামুল হক লিপু, দৈনিক প্রবাহের এম এ শফিক, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর সাদেক এবং প্রতিষ্ঠানের সহ পরিচালক সারমিন স্মৃতি। শতদল জোয়ারদারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের সংগীত প্রশিক্ষক বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত সঙ্গীতশিল্পী(নজরুলগীতি ও পল্লীগীতি)নন্দিতা বালা (সংগীতা)। মিজান একাডেমির সার্বিক পরিচালনায় এ সময় শিক্ষার্থী,অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

