নগরীতে ৬ ড্রাম তেল পুলিশের হাতে তুলে দিলেন হুইপ বকুল

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় জুম্মার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে সন্দেহজনকভাবে পরিবহন করা ৬ ড্রাম অবৈধ জ্বালানি তেল জব্দ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ভ্যানে করে জ্বালানি তেল বহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে হুইপ বকুল তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামিয়ে তেল পরিবহনের কাগজপত্র যাচাই করেন। এ সময় সংশ্লিষ্টরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তিনি তেলগুলো জব্দ করেন। পরে ঘটনাস্থলে পুলিশকে খবর দিলে জব্দকৃত ৬ ড্রাম জ্বালানি তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক পশংসা দেখা গেছে। তারা জানান, অবৈধ জ্বালানি ব্যবসা প্রতিরোধে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



