স্থানীয় সংবাদ

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে, আক্রান্ত ২৩৭, নতুন ৪২ : কুষ্টিয়ায় শিশু মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৪২ জন। ইতোমধ্যে কুষ্টিয়ায় হামে আক্রান্ত সন্দেহভাজন এক শিশুর মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। খুলনা স্বাস্থ্য বিভাগের শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিভাগে শনাক্ত মোট ২৩৭ জন রোগীর মধ্যে পুরাতন ১৯৫ জন এবং নতুন ৪২ জন। জেলাভিত্তিক পরিসংখ্যান মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৮৫ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে পুরাতন ৭৩ জন এবং নতুন ১২ জন, যশোরে মোট ৫৪ জন (পুরাতন ৪০, নতুন ১৪), খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ৪৭ জন (পুরাতন ৪১, নতুন ৬)। এছাড়া অন্যান্য জেলায় মাগুরায় ১২ জন, সাতক্ষীরায় ১০ জন, ঝিনাইদহে ৬ জন, খুলনা জেলায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, নড়াইলে ৫ জন, বাগেরহাটে ৪ জন এবং চুয়াডাঙ্গায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহভাজন এক শিশুর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে আনার কারণে তার নমুনা সংগ্রহের আগেই মৃত্যু ঘটে, ফলে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুষ্টিয়া, যশোর ও কেসিসি এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। খুলনা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান বলেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button