স্থানীয় সংবাদ

রূপসায় নেশার টাকা না’পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার আইচগাতীতে নেশার টাকা না’পেয়ে মা নিম্মি বেগম কে(৫২) হত্যা করল মাদকাসক্ত ছেলে নাদিম ( ২৬)। গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৯ টায় উপজেলার আইচগাতি গ্রামে আব্দুস সালামের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানাযায় নাদিম দীর্ঘ দিন যাবৎ নেশায় আসক্ত। সকালে মায়ের কাছে নেশার জন্য ৫০০ টাকা চায় কিন্ত দিতে অস্বীকৃতি জনালে মাকে নোড়া ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনা স্থলেই মা নিম্মি নিহত হয়।এলাকাবাসী ঘাতক নাদিমকে আটকে রেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে নাদিম কে গ্রেপ্তার করে।
রূপসা থানার অফিসার্স ইনচার্জ আঃ রাজ্জাক মীর ঘটনা স্থলে আসেন এবং লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন। তিনি বলেন আইচগাতি ফাঁড়ির আইসি’র মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি নেশার জন্য মাকে হত্যা করেছে ছেলে নাদিম। এলাকাবাসী ঘাতককে আটক করে রাখে, পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button