স্থানীয় সংবাদ

বিশ্বশান্তি কামনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কেইউজে’র বর্ষবরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বিশ্বশান্তি কামনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন করলো খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে) আনন্দঘন দিবসটি পালনে সংগঠনটি সাংস্কৃতিক উৎসব, বাঙালী আপ্যায়ন আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, চিকিৎসকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার খুলনা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের অডিটোরিয়াম সজ্জিত করা হয়। পান্তা উৎসবে অংশগ্রহণ করেন সাংবাদিক পরিবারও। খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ মিরাজ, শেখ সাদী ও মাসুদ পারভেজ বাবু, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সিপিবির নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, খুলনা বিভাগীয় উইমেন চেম্বার অব কমার্সের প্রধান শামীমা সুলতানা শীলু, বিএমএ খুলনার সভাপতি ডা: বাহারুল আলম, খুলনা শিশু হাসপাতালের তত্বাবধায়ক ডা: প্রদীপ দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাব আহবায়ক এনামুক হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রহমান বাবু ও শেখ দিদারুল আলম, খুলনা রিপোর্টার ইউনিটির আহবায়ক গৌরাঙ্গ নন্দী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী ও মো: শাহ আলম, সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন ও কোষাধ্যক্ষ দৈনিক সময়ের খবর সম্পাদক মো: তরিকুল ইসলাম, দফতর সম্পাদক দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, বিএফইউজের অপর অংশের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা টিভি রিপোর্টারস এসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, সাবেক সভাপতি সুনীল দাশ, সাবেক কোষাধ্যক্ষ শেখ লিয়াকত হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল আহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক মীর মনির, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, উত্তম সরকার, সাবেক কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি বাবুল আক্তারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button