স্থানীয় সংবাদ

তৈয়েবুর রহমানের সহধর্মিণীর মৃত্যুতে সাবেক মেয়র মনি’র শোক

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা আর্জুমান বানু শুক্রবার সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। শুক্রবার (২২ মে) প্রদত্ত শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button