স্থানীয় সংবাদ

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে

# রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খুলনায় মানবন্ধনে বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ সারা দেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো খুলনা বন্ধুসভা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বক্তারা আরও বলেন, নারীর সুরক্ষায় দেশে প্রচলিত আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে অপরাধীরা নির্যাতনের ঘটনা ঘটাতে ভয় পাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে।খুলনা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সুজনের মহানগর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম ম-ল, সাংবাদিক মো. সাদ্দাম হোসেন, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যুথি, বিএল কলেজ সিওয়াইবির সভাপতি জাহিদুর রহমান, বয়রা মহিলা কলেজ সিওয়াইবির সাধারণ সম্পাদক রিজুয়ানা ইসলাম, রংমহল ফর ইয়ুথের সভাপতি মো. আলভী শেখ ও সাধারণ সম্পাদক মৌসুমী রায়।এ ছাড়া বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ ম-ল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button