স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন ১৭ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন

# সভাপতি শাহজাহান, সেক্রেটারী মনির শেখ #

খবর বিজ্ঞপ্তি ঃ শুক্রবার বিকাল ৫টায় , ওয়ার্ড কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৭ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন সভা মোল্যা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে এবং মহিদুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ নূরুজ্জামান বাবুল, থানার অর্থ সম্পাদক মাওঃ আব্বাস আমিন আরো উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন খান, মোঃ মুকুল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব আঃ হান্নান মুন্সি,ক্বারী মোর্শেদ আলম, ডাঃ মোস্তফা জামান,শ্রমিক নেতা ইশারাত হোসেন, যুব নেতা মোঃ শাহজালাল, ছাত্র নেতা মোঃ মাশরাফি সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মোঃ শাহজাহান পাটওয়ারী কে সভাপতি ও মোঃ মনির শেখ কে সেক্রেটারি ক ১৭ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button