স্থানীয় সংবাদ

শিশু রামিসাকে ধর্ষণ শেষে হত্যায় জড়িত আসামীর ফাসির দাবি

# আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভায় বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ ছোট শিশু রামিসা কে কৌশলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ শেষে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে.অদ্য ইংরাজি ২২তারিখ শুক্রবার বিকাল চার টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে.সংগঠন সভাপতি. ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে.মোঃ জামাল মোড়লের পরিচালনায়.বক্তারা বলেন.ঢাকার পল্লবীর ১১ নং সেকশনে গত ১৯ তারিখ মঙ্গলবার সকাল দশ টায়.সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিসা কে ঘাতক সোহেল রানা ফুসলিয়ে কৌশলে তার ঘরে নিয়ে ঘাতক শিশু বাচ্চারটির উপর পাশবিক নির্যাতন চালালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনা ধামা চাপা দিতে শিশু রামিসা কে নৃশংস ভাবে হত্যা করে শরীর থেকে মস্তষ্ক বিচ্ছিন্ন করে বার্থ রুমে বালতিতে রাখে. মস্তষ্ক বিহীন লাসটির হাত আংশিক কর্তন.এবং মেয়েটির গোপনাঙ্গ নৃশংস ভাবে চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে খাটের নিচে রেখে লাস গুম করার প্রস্তুতির সময় রামিসা কে তার পরিবার খুজতে খুজতে ঘাতকের বাসার দরজার সামনে রামিসার পায়ের জুতা দেখে সকলের সন্দেহ হলে ঘাতক কে দরজা খুলতে বলেও না খুলে সে জানালার গ্রীল কেটে পালিয়ে গেলে.তার স্ত্রী স্বপ্না আক্তার ধরা পড়ে আইন শৃঙ্খলা বাহিনী ঐ দিন সন্ধায় নারায়ণগন্জে ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে । বক্তারা আরও বলেন ২০২৬ সালের ১ লা জানুয়ারি হতে ২০ মে পর্যন্ত কমপক্ষে ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে কমপক্ষে ৪৬ জন।এ ছাড়াও ধর্ষণ পরবর্তী এবং ধর্ষণে ব্যর্থ হয়ে কমপক্ষে ১৭ শিশু হত্যা কান্ডের শিকার হওয়ায় ক্ষোভ জানিয়ে বলেন অতীতে যদি ধর্ষণের সঠিক বিচার হতো তাহলে রামিসার মত শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর বরণ করতে হতো না ।গতকাল মাননীয় প্রধান মন্ত্রী রামিসাদের বাসায় শিশুটির বাবা আঃ হান্নান মোল্লা ও মাকে শান্তনা জানানোয় কৃতজ্ঞতা জানিয়ে বলেন.প্রধান মন্ত্রীর প্রতি আহব্বান জানিয়ে বলেন. যে আসামি কোটে দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছে। মানুষ নামের ঐ নরপশুর সর্বচ্ছ শাস্তি ফাসি ব্যবস্থা করতে হবে।যা দেখে আর যেন কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস না পায় জানিয়ে.বক্তিতা করেন সহ সভাপতি.মোঃ সিরাজ উদ্দিন সেন্টু.মোঃ জাহাঙ্গীর চৌধুরী.টিপু.মোঃ কামরুল ইসলাম কামু. সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো.সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা.মোঃ মনিরুজ্জামান মিলন.মোঃ খায়রুল আলম.মোঃ সবুজুল ইসলাম .সৈয়দ বদিউজ্জামান বদু.মোঃ আসাদুজ্জামান বাদশা.মোঃ মামুন অর রশিদ.সদর থানার সভাপতি. শেখ মোঃ মফিজুর রহমান.সাধারন সম্পাদক.মোঃ তারিকুজ্জামান মিতুল.মোঃ আফতাব হোসেন সুজন .মোঃ আবু বক্কার.মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button