স্থানীয় সংবাদ

কেসিসির সাবেক মেয়র তৈয়েবুর রহমানের স্ত্রীর ইন্তেকালে এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এডভোকেট শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা আর্জুমান বানু ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এডভোকেট শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা আর্জুমান বানু শুক্রবার (২২ মে) রাত সোয়া ৭টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আগামীকাল (শনিবার) জোহরবাদ খুলনা মহানগরীর গগনবাবু বোডস্থ নূর মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার কফিন সাতক্ষীরা জেলার তালায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে মরহুমার পিতা-মাতার কবরের পাশে দাফনের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button