খুলনা-২ আসনের এমপি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের ২৮ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা ও মতবিনিময়

স্্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সংবর্ধনা এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে । শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর থানা, খুলনা মহানগরীর আমির এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টুটপাড়া সমাজসেবা ফোরামের সভাপতি মাওলানা সিরাজ বিন ইদ্রাক। এছাড়া বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের অন্যতম নারী সংগঠক ও সাবেক ছাত্রী নেত্রী ফাতিমাতুজ জোহুরা এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে সংসদ সদস্যের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক প্রত্যাশা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ২৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের আশা, এ মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও দাবিদাওয়া সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।



