স্থানীয় সংবাদ

বাগেরহাটে বালতির পানিতে ডুবে শিশুর রহস্য জনক মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় বালতির পানিতে ডুবে আবু তালহা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার লখপুর এলাকার একটি বাড়ীতে। ফকিরহাট মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় শিশু মৃত্যুর ঘটনটি নিশ্চিত করেছেন। নিহত আবু তালহা স্থানীয় সৈকত ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সৈকত ইসলামের সাথে তার প্রথম স্ত্রী মনিরার বিবাহ বিচ্ছেদ হলে সৈকত রোকাাইয়া সিকদার নামের এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ করে। এখানেই পিতা সৈকত ইসলাম ও সৎমায়ের কাছে থাকতো শিশু আবু তালহা। শনিবার দুপুরের দিকে শিশুটিকে বাড়ীর ভিতরে একটি বালতিতে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার স্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয় যাবে।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button