স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়ন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী একজন শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত শিশুটির পিতা ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। নির্যাতনে জড়িত আসামী উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ফকিরহাট থানা পুলিশ এ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুটির পিতা একজন দরিদ্র ভ্যানচালক। সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যান চালাতে বাড়ি থেকে বের করে সামনে রাস্তার উপর রাখেন। গত সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার পিতার ভ্যানটি পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত শওকত শেখ ওই শিশুকে পেছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় ওই শিশুর চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় শওকত শেখ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘১১ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, ওই আসামি সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়। এ ছাড়া শওকতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button