স্থানীয় সংবাদ

সাংবাদিক কায়কোবাদ বুলবুলের সুস্থতা কামনায় এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. কায়কোবাদ মোল্লা বুলবুলের সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, গত ১৫ মে এমইউজে খুলনার সদস্য মো. কায়কোবাদ মোল্লা বুলবুল জ¦রে আক্রান্ত হয়। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। ২২ মে শুক্রবার রাতে অবনতি হলে নগরীর খানজাহান আলী রোডস্থ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক টেস্টে তার ডেঙ্গু পজেটিভ আসে। শনিবার তাকে আবার টেস্ট করলে টাইফয়েড রিপোর্ট আসে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য সকলের কাছে ইউনিয়নের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button