স্থানীয় সংবাদ

মহেশ্বরপাশায় সোনালী অবসরের উপদেষ্টাদের সংবর্ধনা ও পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মহেশ্বরপাশায় অবসরপ্রাপ্ত সরকারি ও স্বায়ত্তশাসিত চাকুরীজীবীদের নিয়ে গঠিত সামাজিক ও মানবিক সংগঠন সোনালী অবসরের উপদেষ্টাদের সংবর্ধনা ও পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মহেশ্বরপাশা বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিচিতি ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান। সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ কামরুজ্জামান। উপদেষ্টা শেখ দাউদ হায়দার, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড,এ্যাডঃ মোঃ আতাউর রহমান খোকন,এস এম মনিরুজ্জামান পলাশ ,সৌদি প্রবাসী মোঃ আবু দাউদ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খোকন। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।সোনালী অবসর সংগঠন এর উপদেষ্টা পরিষদকে সম্বর্ধনা প্রদান অনুষ্টানে বক্তারা বলেন, উপদেষ্টা পরিষদ এর সদস্যদের সংগঠন এর উন্নয়ন এর লক্ষ্যে অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সমাজে কল্যাণমূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সোনালী অবসর এ সকল উপদেষ্টাদের মত ব্যক্তিত্বদের পেয়ে গর্ব বোধ করেন। সংগঠন কে আরো গতিশীল ও শ্রীবৃদ্ধির জন্য সংগঠন এর পক্ষ থেকে সকল উপদেষ্টাদের কে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় সংঘঠনের সদষ্যদেও মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ গোলাম রসুল খান,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মজিবুর রহমান,মোঃ ইমরান হোসেন, মোঃ শাহিনুজ্জামান,ইমরাল,মোঃ হারুন অর রশিদ,মোঃ শাহির হোসেন জামু, মোঃ রওশন আলী,মোঃ আবুল বাসার, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ লুৎফর রহমান,মোঃ শহিদুল্লাহ,কে এম সাইফুল ইসলাম আলখ মনু,এ এম খসরুল আলম,মোঃ নুরুল ইসলাম সরদার,মোঃ কামরুল ইসলাম,মোঃ আশরাফ আলী সরদার,মোঃ আয়নাল হোসেন,মোঃ মইনুল,মোঃ বদরুল আলম,মোঃ গোলাম মোস্তফা,মোঃ সেলিম হোসেন,মোঃ লিয়াকত আলী,মোঃ শাহাদাত হোসেন,মোঃ আব্দুল গফ্ফার,মোঃ মজিবুর রহমানসহ সংগঠনের সকল সদষ্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button