স্থানীয় সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদুল আযহার আগেই সংবাদকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধর দাবি জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা নেতৃবৃন্দ। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন, মালিকপক্ষ ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের ঈদ বোনাসসহ সকল বকেয়া পরিশোধ করবেন। সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে সাংবাদিক ও মালিকপক্ষকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, সংবাদপত্র শিল্প না বাঁচলে সাংবাদিকরা বাঁচবে না। আর সাংবাদিকরা না বাঁচলে সংবাদপত্র শিল্প বাঁচবে না। উভয় একে অপরের পরিপূরক। কাজেই ঈদের পূর্বে সাংবাদিকদের সকল পাওনাদী পরিশোধ করার আহবান জানানো হয়। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামানসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button